জাতীয়

বাংলা চলচ্চিত্র উন্নয়নে সহযোগিতার আশ্বাস তথ্যমন্ত্রীর

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

সিনেমা হল বন্ধ হচ্ছে-ভাল চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না হলবিমুখ হয়ে পড়ছেন দর্শকরা। দেশের চলচ্চিত্রের এই দুরাবস্থায় উদ্বিগ্ন শিল্পী, নির্মাতা, কলা-কুশলীরা।

বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চাইলেন তারা।

চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

সেজন্য চলচ্চিত্র শিল্পী ও কলা-কুশলীদের সহযোগিতাও চেয়েছেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তখন শিল্প, বাণিজ্য, ত্রাণ ও দুর্যোগ কল্যাণমন্ত্রী। ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানিন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-এফডিসি গঠনের প্রস্তাব উত্থাপন করেন তিনি। সেই সূত্র ধরেই ২০১২ সাল থেকে বিশেষ এই দিনটিকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে পালন করা হয়।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশ-এফডিসি চত্বরে বুধবার সকালে আয়োজন করা হয় দুইদিন ব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।

এসময় স্বর্ণযুগের চলচ্চিত্র শিল্পীরা বাংলা চলচ্চিত্র নিয়ে হতাশা ব্যক্ত করেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এফডিসির কার্যক্রম ও পরিবেশ উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরেন।

বাংলা চলচ্চিত্র উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

সিনেমা হলগুলোর সংখ্যা দিন দিন কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে হল মালিকদের আর্থিক সহায়তা দেয়ার আশ্বাসও দেন মন্ত্রী।

পরে এফডিসি চত্বর থেকে তথ্যমন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যাদলি বের করা হয়।

চলচ্চিত্র দিবসে চলচ্চিত্রের কলা-কুশলীদের অনুপস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সিনিয়র শিল্পীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ