রাজধানীর খিলগাঁওয়ে উড়ালসেতুর নিচে কামারপট্টি ও কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে আর বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নিয়ন্ত্রণে আনেন তারা।
এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তবে স্থানীয় দোকানীরা জানান তাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। তদন্ত করে পরে জানানো হবে।
গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চুরিহাট্টায় আগুনে ৭১ জন প্রাণ হারান, ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন মারা যান। এর পর গত শনিবার গুলশানে কাঁচাবাজারে আগুন লাগে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: