জাতীয়

উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে হবে: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে- তা ধরে রাখতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহষ্পতিবার সকালে শেরে বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে শেষে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ করতে হবে। বাংলাদেশ থেকে দারিদ্র্য সম্পূর্ণভাবে দূর করতে হবে। হত দারিদ্র্য বলে কোনও কিছু থাকবে না। প্রত্যেকটা মানুষের ন্যূনতম চাহিদা যাতে পূরণ করা যায় সে বিষয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি- এটা ধরে রাখতে হবে। কমপক্ষে ২০২৪ সাল পর্যন্ত ধরে রাখতে হবে।

প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে যাবে না বাংলাদেশ- শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদের ফিরিয়ে দেয়ার চেষ্টা চলছে— জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে সংঘাতে নয় রোহিঙ্গাদের শান্তিপূর্ণভাবে ফিরিয়ে দিয়ে সমাধান চায় বাংলাদেশ।

তিনি আরো বলেন, সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। তবে কোনও দেশ যদি আক্রমণ করতে আসে তার যথাযথ জবাব দিতে প্রস্তুত থাকতে হবে।

স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশ এখন প্রস্তুত— জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের যে মর্যাদা পেয়েছে তা ধরে রাখতে হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ