খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা ডাক্তারদের মতো বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিশনের শেখ রাসেল অডিটোরিয়ামে অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্ট।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সংসদের বাইরে থেকেও যে পরিমাণ নিউজ কাভারেজ পাচ্ছে সে পরিমাণ কাভারেজ আওয়ামী লীগও পাচ্ছে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: