জাতীয়

শিশুরাই আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

আজকের শিশুরাই আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ- খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিশুদের শরীর ও মন ভালো থাকে- তারা শৃঙ্খলা শেখে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পিতবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে জয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি এ সব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট থেকে নারী ফুটবলাররা উঠে আসছে। তারা বয়সভিত্তিক ও জাতীয় দলের হয়ে দেশের জন্য সুনাম কুড়িয়ে আনছে।

তিনি আরো বলেন, আজকের শিশুরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তাদের সুষ্ঠুভাবে গড়ে তোলার তাগিদ দেন তিনি।

এর আগে বিজয়ী, রানার্স আপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফুটবল খেলার উন্নয়নে সরকার দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে বলেও প্রধানমন্ত্রী।

বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ২০১৮তে প্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২ লাখ শিশু অংশ নিয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, ফাইনালে নীলফামারীর দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৮'র চ্যাম্পিয়ন হয় সিলেটের হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

আর, লালমনিরহাটের টিপুরগাড়ি বিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৮'র চ্যাম্পিয়ন হয় পাঁচরুখি সরকারী প্রাথমিক বিদ্যালয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ