জাতীয়

ফায়ার সেফটি না থাকলে ট্রেড লাইসেন্স বাতিল: অতিকুল

অতিকুল ইসলাম
অতিকুল ইসলাম

যেসব ভবনগুলোতে অগ্নিনির্বাপন ব্যবস্থা নেই প্রাথমিকভাবে সেসব ভবনের অগ্নিনির্বাপন ব্যবস্থাসহ অন্যান্য নিরাপত্তার বিষয়গুলোকে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র অতিকুল ইসলাম।

শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশ ভবনে- ভবন পরিদর্শন টিম উদ্ভোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অতিকুল ইসলাম বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ঝুকিপুর্ণ চিহ্নিত ভবনগুলোর কর্তৃপক্ষকে ফায়ার সেফটি- ইলেকট্রিকাল সেফটি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবনের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে সেসব ভবনের অগ্নিনির্বাপন ব্যবস্থাসহ অন্যান্য নিরাপত্তার বিষয়গুলোকে নিশ্চিত করা হবে।

নির্দিষ্ট সময়ের ভিতরে যে সব ভবন কর্তৃপক্ষ তাদের অগ্নিনিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করতে পারবে না তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলেও জানান ঢাকা উত্তরের মেয়র। পরে ঢাকা উত্তর সিটি কপোর্রেশন ভবনের অন্ডারগ্রাউন্ড মার্কেটের অগ্নিনির্বাপন ব্যাবস্থা পরিদর্শন করেন তিনি।

উল্লেখ্য, বনানীর এফআর টাওয়ারসহ শহরের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনার পর বহুতল ভবনসহ ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলোকে অগ্নিনির্বাপন ব্যবস্থা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে ঢাকা সিটি করপোরেশন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ