জাতীয়

ভূমিকম্পের ঝুঁকিতে সচিবালয়ের ভবন: সচিব

সচিবালয়
সচিবালয়

সচিবালয়ের ভবনগুলোতে অগ্নি দুর্ঘটনার সম্ভবনা না থাকলেও এসব ভবন ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মোহাম্মদ শফিউল আলম বলেন, সচিবালয়ের এক নম্বর ভবনটি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ভবনটি ৬৭ বছরের পুরনো, যা এরই মধ্যে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হয়েছে। সচিবালয়ের ভবনগুলোতে শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নি দুর্ঘটনার কোনও সম্ভবনা নেই। প্রত্যেকটি ভবনে আলাদা করে সার্কিট ব্রেকার বসানো হয়েছে।

তিনি আরো বলেন, সচিবালয়ের এক নম্বর ভবনটি ভূমিকম্প ঝুঁকিতে থাকায় ওই ভবন থেকে প্রধানমন্ত্রীর দফতর এবং মন্ত্রিপরিষদের বৈঠকের সভাস্থল সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে সচিবালয়ের অভ্যন্তরে ছয় নম্বর ভবনে বৈঠকের সভাস্থল স্থানান্তরিত করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ