জাতীয়

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন হার কমেছে

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের প্রথম তিন মাসে মন্ত্রিসভার বৈঠকে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার আগের বছরের তুলনায় কমেছে। গত তিন মাসে মন্ত্রিসভার বৈঠকে নেয়া সিদ্ধান্ত বাস্তায়নের হার ৬৬.৬৭ শতাংশ, যা ২০১৮ সালের তুলনায় ১.৫৮ শতাংশ কম।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০১৯ সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর জানুয়ারি ১ থেকে ৩১ মার্চ পর্যন্ত মন্ত্রিসভার ৫টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর সিদ্ধান্ত নেয়া হয়েছে ৩৬টি। তবে বাস্তবায়িত হয়েছে ২৪টি সিদ্ধান্ত।

এ সময়ে অনুমোদিত নীতি বা কর্মকৌশল গ্রহণ করা হয়েছে ২টি। চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে একটি এবং সংসদে ৫টি আইন পাস হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ