জাতীয়

দেশের স্বার্থেই টিভি চ্যানেলগুলোকে বাঁচাতে হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে অ্যাটকো নেতারা
তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে অ্যাটকো নেতারা

তের বছর ধরে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে আসছে--ডাউনলিংক করে যারা অনুষ্ঠান প্রচার করে সকলকে নোটিশ করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, এই শিল্পকে বাঁচাতে হবে দেশের স্বার্থেই— আইন অনুযায়ী কোনো বিজ্ঞাপনই ডাউনলিংক প্রোগ্রামে দেখাতে পারে না, যা হচ্ছে তা বেআইনি।

আইন বাস্তবায়ন করা হচ্ছে— স্বার্থান্বেষী মহল এ নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে—এ কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এ আইন না মানলে লাইসেন্স বাতিল ও দুই বছরের কারাদণ্ড হতে পারে।

সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি, বন্ধ করতে চায় না, শুধু বিজ্ঞাপন প্রচারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আইন মেনে চলতে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, যাদের বিরুদ্ধে নোটিশ করা হয়েছে— তাদেরকে সময় দেয়া হয়েছে ১৫ দিন।

আইন কার্যকর করবে সরকার—প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই এই পদক্ষেপ নেয়া হয়েছে—গণমাধ্যমের স্বার্থ সংরক্ষণে সকলের সহযোগিতা চান মন্ত্রী।

এসময় তিনি আরো জানান, টিভি চ্যানেল সরকার চাপিয়ে দেয়নি বরং ব্যবসায়ীরাই তদবির করে লাইসেন্স নিয়েছেন।

আমাদের দেশের বিজ্ঞাপণ নির্মাতা, কলাকুশিলবদের দিয়ে বিজ্ঞাপন না বানিয়ে বিদেশ থেকে মডেল ও নির্মাতা দিয়ে বিজ্ঞাপন মেক তৈরি করেন সেক্ষেত্রেও একটি নীতিমালা হবে বলে জানান তিনি।

ক্যাবল নেটওয়ার্কদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হলে আইন মানতে হবে-যদি কেউ যৌক্তিক সময় চায় তবে কিছুটা দেয়া যেতে পারে।

এদিকে, ওই বৈঠকেই বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে আইনের কঠোর প্রয়োগের সুপারিশ করা হয়েছে।

সরকারি উদ্যোগ নেয়ার পরেও বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার হচ্ছে— আইনের কঠোর প্রয়োগের সুপারিশ জানিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন-অ্যাটকো।

বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন অ্যাটকো নেতারা।

বেসরকারি টেলিভিশন চ্যানেলের এ সংকটময় মুহূর্তে সরকারকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে আইনের কঠোর প্রয়োগের সুপারিশ করেছেন তারা।

আইন বাস্তবায়ন করার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে তা স্বাগত জানিয়ে চ্যানেল ২৪ ফোরের প্রধান কর্তাব্যক্তি একে আজাদ বলেন, আসছে উৎসবে সকল সাংবাদিক -কর্মচারীদের বেতন পরিশোধ করা যায় সে উদ্যোগ নিতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন।

বিজ্ঞাপন বাইরে চলে যাওয়াতে শুধু টিভিই না পত্রিকার অবস্থাও খারাপ— আসছে ঈদে অনেক টিভি মালিক বেতন দিতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন একে আজাদ।

বিজ্ঞাপন সংকটে অনেক টিভির আয় কমে গেছে-- অনেক টিভি সাংবাদিক-কর্মচারীদের বেতন দিতে পারে না, চাকরিচ্যুত করা হচ্ছে বলে জানান তিনি।

বিদেশি চ্যানেল থেকে বিজ্ঞাপন ফিরে এলে টেলিভিশনগুলো ঘুরে দাঁড়াতে পারবে বলে জানান ডিবিসির কর্ণধার ইকবার সোবহান চৌধুরী।

টিভিগুলোকে ডিজিটাইলেজশন করতে একবছরের সময় বেধে দিতে তথ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন মাছরাঙা টিভির কর্ণধার অঞ্জন চৌধুরী।

ক্লিন ফিট নিশ্চিত করতে হবে, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধ করতে সরকারি উদ্যোগ নেয়ার কথা জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ