জাতীয়

মানুষের জীবন-মান উন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

মানুষের জীবন-মান উন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, সরকার গবেষণায় জোর দিয়েছে বলেই দেশ আজ খাদ্য থেকে শুরু করে অনেকক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছে।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ ও গবেষক অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

যুগের সঙ্গে তাল মিলিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে— তাই গবেষকদের আরো দায়িত্ব নিয়ে কাজ করার তাগিদ দেন তিনি।

সমুদ্র থেকে শুরু করে মহাকাশ কোথাও যেন গবেষণার কাজে বাংলাদেশ পিছিয়ে না থাকে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

দীর্ঘ ২৯ বছর স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় থাকলেও দেশের উন্নয়নের স্বার্থে গবেষণার ক্ষেত্রে কোনো ধরনের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, এ কারণেই দেশে যথার্থ উন্নয়ন সম্ভব হয়নি।

সরকার গবেষণার ওপর গুরুত্ব দিয়েছে বলেই দেশ আজ খাদ্যে থেকে শুরু করে অনেকক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গবেষণার কোনো বিকল্প নেই।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে গবেষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, তাই গবেষণাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোনো অশুভ শক্তি যাতে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে খেলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতেও এসময় প্রধানমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ