জাতীয়

মঙ্গল শোভা যাত্রায় বিশেষ নিরাপত্তা, রমনায় বিকেল ৫টায় গেইট বন্ধ

ডিএমপি আছাদুজ্জামান মিয়া
ডিএমপি আছাদুজ্জামান মিয়া

বাংলা নর্ববর্ষ বরণের অনুষ্ঠান স্থলে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার -ডিএমপি আছাদুজ্জামান মিয়া।

রাজধানীর রমনাপার্ক, সোহরাওয়ারদী উদ্যান, ঢাবি, রবীন্দ্র সরোবর মঞ্চ, হাতিরঝিল সিসি টিভি দ্বারা নিয়ন্ত্রিত থাকবে বলে জানান তিনি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা থাকবে—ঢাবি, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও পাশ্ববর্তী এলাকা এবং রবীন্দ্র সরোবর এলাকায় গাড়ি প্রবেশ নিষেধ করা হয়েছে।

ঢাবির চারুকলার থেকে মঙ্গল শোভা যাত্রায় থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা—এ কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার জানান, রমনা পার্কে প্রবেশের জন্য তিনটি গেইট থাকবে, বিকেল ৫টায় প্রবেশ গেইট বন্ধ করে দেয়া হবে।

এসব এলাকা থাকবে ধুমপান মুক্ত ও শব্দ দূষণ রোধে ভুপু বাজানো সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রবেশে থাকবে তল্লাশি কার্যক্রম—মঙ্গলশোভা যাত্রা ছাড়া অন্য কোথাও মুখোশ ব্যবহার করা যাবে না জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, যে কোনো নাশকতার অপচেষ্টা রোধে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ