জাতীয়

পুরনো নদী পথ উদ্ধারের নির্দেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নদী ছোট করে ফেলে এমনভাবে নদী শাসন ও ব্রিজ নির্মাণ না করতে নির্দেশ দেন তিনি।

নিয়মিত ড্রেজিয়েংর মাধ্যমে নদীর প্রবাহমানতা বজায় রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী।

'পানি সবার অধিকার, বাদ যাবে না কেউ আর'- এই প্রতিপাদ্য নিয়ে বৃস্পতিবার দেশে বিশ্ব পানি দিবস ২০১৯ পালন করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে নদী শাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পদ্মা ও যমুনা সেতুর পিলারগুলো যেন নদীর গতি পথ পরির্বতন না করে সেই দিকে লক্ষ্য রেখেই কাজ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

নদী ছোট করে ফেলে এমনভাবে নদী শাসন ও ব্রিজ না করতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ের চেষ্টা চলছে বলেও জানান শেখ হাসিনা ।

এ সময় ড্রেজিংয়ের মাধ্যমে পুরনো নদী পথ উদ্ধারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ