জাতীয়

নুসরাত হত্যায় কাউকে ছাড় নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না দৃষ্টান্তমূলক শাস্তি হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় এ কথা বলেন তিনি।

সভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এদেশে অগ্নি সন্ত্রাসের পথ দেখিয়েছে বিএনপি।

এসময় ভবন নির্মাণে স্থপতি, নকশাবিদদের আরো সচেতন হওয়া আহ্বান জানান তিনি।

জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ আর স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন সফল করতে এবং বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকালে গণভবনে বসে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ।

সভার সূচনা বক্তব্যে দলের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- ফেনীর সোনাগাজী উপজেলার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় জড়িত কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ার করে দেন প্রধানমন্ত্রী।

২০১৩, ১৪, ১৫ সালে বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাসের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, এদেশের আগুন দিয়ে মানুষ পোড়ানের রাজনীতির শুরুটাই করেছে বিএনপি।

সম্প্রতি কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনার পর ভবন নির্মাণে স্থপতিদের নকশার ব্যাপারে আরো সচেতন হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি আগুন লাগলে নিরাপদে বের হবার পথ রাখার জন্য ভবন মালিকদের আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত: সোনাগাজীর আলিম পরীক্ষার্থী নুসরাত ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এসএম সিরাজ-উদ-দৌলার যৌন হয়রানীর শিকার হয়। 'শ্লীলতাহানির' অভিযোগ এনে গত মার্চে সোনাগাজী থানায় একটি মামলা করে নুসরাতের পরিবার। সেই মামলা তুলে না নেওয়ায় অধ্যক্ষের লোকজন গত শনিবার পরীক্ষার কেন্দ্র থেকে নুসরাতকে ডেকে নিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গত বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

নুসরাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে পুরো ঘটনা বর্ণনা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ