পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে বখাটে, উত্ত্যক্তকারী ও অপরাধীদের তাৎক্ষণিক বিচারের আওতায় আনতে র্যাাবের ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে বলে জানিয়েছেন র্যা বের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল জাহাঙ্গীর আলম।
শুক্রবার সকালে রমনা বটমূলে নববর্ষ উদযাপনের নিরাপত্তা ব্যাবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় তিনি জানান, সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় র্যাাব প্রস্তুত থাকবে।
স্ট্রাইকিং ফোর্স হিসেবে বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াডসহ র্যা বের প্রায় পুরো শক্তি নিয়োগ করা হবে পহেলা বৈশাখের নিরাপত্তায়।
পুলিশের পাশাপাশি সকল গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে র্যাাব সদস্যরা মাঠে কাজ করবে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: