জাতীয়

উৎসবকে শান্তিপূর্ণ-সুষ্ঠু করতে যা করণীয় সবই করা হবে: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

বর্ষবরণের উৎসবকে নির্বিঘ্ন করতে সারাদেশে গোয়েন্দা নজরদারিসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাজধানীর রমনা বটমূল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পহেলা বৈশাখের উৎসবকে শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং সুন্দরভাবে উদযাপন করতে যা যা করণীয় তার সবই করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে সারাদেশে সর্বস্তরের মানুষ সামিল হবেন। আমাদের গোয়েন্দা সংস্থাসহ সব আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছেন। পুলিশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এছাড়া গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকছে সাইবার সিকিউরিটি ইউনিটের নজরদারি।

রাজধানীর প্রতিটি বড় উৎসব উদযাপনস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। মঙ্গল শোভাযাত্রা ঘিরে আরো কঠোর নিঃশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতায় কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে মনে করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ