রাজধানীর বাসাবো-মাদারটেক এলাকার মানুষের উচ্চ শিক্ষা নিশ্চিতে মাদারটেক আব্দুল অজিজ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন জমিতে পূর্বাঞ্চলের প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপন হবে জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
তিনি জানান, এজন্য ১০ বিঘা জমিও কেনা হয়েছে।
শনিবার সকালে মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাবের চৌধুরী এসব কথা বলেন।
আগামী কয়েক বছরের মধ্যে আব্দুল আজিজ স্কুলকে এমপিও ভুক্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মাল্টিপারপাস সুবিধাসহ একটি খেলার জায়গা তৈরি করে দেয়া হবে বলেও জানান তিনি।
নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাসাবো-মাদারটেক এলাকায় বসবাসকারী মানুষের মৌলিক জীবন মান উন্নয়নে কাজ শুরু হয়েছে বলেও জানান স্থানীয় সাংসদ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: