জাতীয়

নতুন বছর জাতির জন্য নতুন বার্তা নিয়ে আসুক: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

নতুন বছর বাঙালি জাতির জন্য নতুন বার্তা নিয়ে আসকু— এ কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে গণভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের সকল কর্মের মধ্যদিয়ে দেশ ও জাতির কল্যাণ করে যাবো। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেছিলেন।

আর সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানাচ্ছি,’ যোগ করেন তিনি।

সকল কর্মের মধ্যে দিয়ে দেশ ও জাতির জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বঙ্গাব্দ ১৪২৬, শুভ নববর্ষ উপলক্ষে রোববার পহেলা বৈশাখের সকালে গণভবনে গানে আর কবিতায় বর্ষবরণ করা হয়। পরে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

এ সময় প্রধানমন্ত্রী দেশে ও প্রবাসে সকল বাঙালিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সফলতা নিয়ে আসবে সবার জীবনে।

জাতির জনক বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়ে তোলাই তার রাজনীতির লক্ষ্য জানিয়ে শেখ হাসিনা বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশ সম্মানের সাথে মাথা উঁচু করে চলবে। অব্যাহত থাকবে উন্নয়ের অগ্রাযাত্রা।

পরে দলের সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ