জাতীয়

বিশ্বসেরা ৫ নীতিমান নেতার একজন শেখ হাসিনা

বিশ্বসেরা ৫ নীতিমান নেতার একজন শেখ হাসিনা
বিশ্বসেরা ৫ নীতিমান নেতার একজন শেখ হাসিনা

বিশ্বের সেরা পাঁচ নীতিমান নেতার একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাইজেরিয়ার প্রভাবশালী সংবাদ দ্য ডেইলি লিডারশিপ এমনটাই বলছে। আফ্রিকার দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন রোববার এ কথা জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা ইউএনবি।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, নাইজেরিয়ার সবচেয়ে প্রভাবশালী ওই গণমাধ্যম, পাঁচ বিশ্বনেতাকে নিয়ে "ওয়ার্ল্ডস মোস্ট অস্টিয়ার প্রেসিডেন্টস" শীর্ষক একটি ফিচার প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব কম বেতন পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনার মাসিক বেতন ৮০০ মার্কিন ডলারের মতো। পাশাপাশি মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল একশ নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ৫৯তম অবস্থানে আছেন, তা-ও উল্লেখ করা হয়।

নাইজেরিয়ার ওই গণমাধ্যমে জানায়, শেখ হাসিনার অসামান্য দুই অর্জন হলো তার নেতৃত্বগুণ আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের সাফল্য।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ