জাতীয়

সিলগালা বিজিএমইএ ভবন

বিজিএমইএ ভবন ভাঙতে রাজউকের বুলডোজার প্রস্তুত
বিজিএমইএ ভবন ভাঙতে রাজউকের বুলডোজার প্রস্তুত

রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে নির্মিত গার্মেন্টস মালিক সংগঠনের প্রধান কার্যালয় বিজিএমইএ ভবন ভাঙতে আরও এক বছর সময় চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে সংগঠনটি। মঙ্গলবার সকাল ৯টার কিছু পরে আনুষ্ঠানিক ভাবে ভবন ভাঙার কাজ শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

এদিকে, আরও এক দফা সময় বাড়িয়ে, বিজিএমইএ ভবনে থাকা অফিস সরিয়ে নিতে বিকেল ৫ টা পর্যন্ত নির্ধারণ করে রাজউক। বিকাল ৫ টার পর ভবনটি সিলগালা করে দেয়া হবে বলেও জানায় তারা। সেনাবাহিনীর মাধ্যমে চীনা বিশেষজ্ঞদের সহায়তায় নিয়ন্ত্রিত বিষ্ফোরনের মাধ্যমে ভবন ভাঙা হবে বলে জানানো হয়েছে।

সকালে বিজিএমইএ'র বহুতল ভবন ভাঙার কার্যক্রম শুরু করে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার জানান, ডিনামাইট দিয়ে এই ভবন ভাঙাকে সপ্তাহ সময় লাগবে।

ভবন ভাঙা শুরুর আগে মালামাল সরাতে আরও এক ঘন্টা সময় দেয় রাজউক। এরআগে, এক্সিম ব্যাংকের ভল্ট সরাতে দুই ঘন্টা সময় বেঁধে দিয়েছিল তারা। তবে এত অল্প সময়ে ভল্ট সরানো সম্ভব না হওয়ায়, এখনো ভবন ভাঙার কার্যক্রম শুরু হয়নি।

এছাড়া বিজিএমইএ'র মূল সার্ভারও এখনো সরানো হয়নি। বিজিএমইএ ভবনের সব ইউটিলিটি সার্ভিস- গ্যাস বিদ্যুৎ, পানি, টেলিফোন লাইনসহ সেবাদানকারী প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এরপরই মূল ভবন ভাঙ্গার কার্যক্রম শুরু করা হবে।

এর আগে রাজউক জানায়, ভবনটি ভাঙতে বিজিএমইএ'কে দেয়া সময় পার হয়ে যাওয়ার পরই সরকার এই ভবনটি ভাঙার কার্যক্রম শুরু হচ্ছে। ভবনটি ভাঙার জন্য রাজউকের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

২০১৬ সালের নভেম্বরে ভবন ভাঙার নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রিভিউ আবেদন করেও কাজ না হলে মুচলেকা দিয়ে গেল ১২ই এপ্রিল পর্যন্ত এই ভবনে থাকার অনুমতি নেয় বিজিএমইএ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ