জাতীয়

১১ দাবিতে শ্রমিক ধর্মঘটে অচল নৌপথ

 ১১ দাবিতে শ্রমিক ধর্মঘটে অচল নৌপথ
১১ দাবিতে শ্রমিক ধর্মঘটে অচল নৌপথ

১১ দফা দাবিতে নৌশ্রমিকদের ডাকা মঙ্গলবার সারাদেশে ধর্মঘট সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ব্যবসায়ীরা।

দাবিগুলো:

নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস দেয়া ও হয়রানি বন্ধ, নদীর নাব্যতা রক্ষা, নদীতে প্রয়োজনীয় মার্কা, বয়া ও বাতি স্থাপন।

সকাল নৌযান শ্রমিকরা এ ধর্মঘট শুরু করায় রাজধানীর সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। অনেকেই ঘাটে এসে কোনো লঞ্চ না পেয়ে বিপাকে পড়েছেন।

বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহা বলেন, সকালে সদরঘাটে অনেক যাত্রী এসেছিল কিন্তু লঞ্চ না চলায় তারা ফিরে যান।

তিনি জানান, সোমবার রাত ১২টার পর সদরঘাট থেকে কোনো লঞ্চ ছাড়েনি। তবে দক্ষিণাঞ্চল থেকে রাত ১২টার আগে ছেড়ে আসা ৪৩টি লঞ্চ সদরঘাটে এসেছে।

দেশব্যাপী নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে চট্টগ্রামেও পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। অলস বসে আছে ২ শতাধিক লাইটারেজ জাহাজ। গভীর সাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে খাদ্যপণ্য ও শিল্পের কাঁচামাল খালাস করে এসব লাইটার জাহাজ নদীপথে বিভিন্ন শিল্পকারখানার ঘাটে পৌঁছে

দেন।

কর্মবিরতির কারণে অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে আসন্ন রমজানের অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য ছোলা, চিনি, ডাল, গমের সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম শাখার সহ-সভাপতি নবী আলম জানান, ১১ দফা দাবিতে সব ধরনের পণ্য ও যাত্রীবাহী নৌযানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

লাইটার জাহাজ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমদ বলেন, চট্টগ্রামে ২ শতাধিক লাইটারেজ জাহাজ অলস বসে আছে। রমজান মাসের আগে এ ধরনের ধর্মঘট দুঃখজনক। আশাকরি আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধানের উদ্যোগ নেয়া হবে।

সরকার নির্ধারিত কাঠামোয় মালিকরা বেতন না দেওয়ায় এই ধর্মঘট ডাকা হয়েছে বলে শ্রমিকরা জানিয়েছেন।

মিতালী নামে একটি লঞ্চের মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, সরকার কর্তৃক নির্ধারিত বেতন মালিকরা আমাদের এখনও দিচ্ছেন না। আমাদের কোনো ইনক্রিমেন্ট নেই, নেই কোনো নিরাপত্তা। তাই এসব দাবিতে যাত্রীবাহী, মালবাহি, তেলবাহী সব ধরনের নৌযান চলাচল আমরা বন্ধ রেখেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজ করা হবে

খুলনা:

নৌযান শ্রমিকদের মজুরি বৃদ্ধি, নৌযানে যথাযথ নিরাপত্তা ও অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ী করাসহ ১১দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট শুরু হয়েছে।

খুলনায় সোমবার রাত ১২টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখে এ ধর্মঘট পালন করছে তারা।

ধর্মঘটে খুলনা আভ্যন্তরীণ নৌবন্দর ও মংলা বন্দর থেকে খুলনা অঞ্চলের ১৮টি রুটে ছোট, মাঝারি ও বড় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে নৌপথে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন। বন্ধ রয়েছে নৌপথে মালামাল পরিবহনও।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের খুলনার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, নৌযান শ্রমিকদের দীর্ঘদিন ধরে তাদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে আসছে। কিন্তু বার বার আশ্বাস দিয়েও নৌযান মালিক ও সরকার দাবি পূরণ করছে না। সে কারণে বাধ্য হয়ে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন।

দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ে যে মিটিং হয়েছে সেখানে নৌযান শ্রমিক ফেডারেশনের কোন নেতৃবৃন্দ ছিল না। তাদের আন্দোলনকে বিভ্রান্ত করতে লোক দেখানো মিটিং করা হয়েছে। নৌযান শ্রমিকদের ওই মিটিং মানে না।

বরিশাল নৌ শ্রমিকদের ধর্মঘট শুরু:

নৌপথে চাঁদাবাজি বন্ধ, নিয়মিত ড্রেজিং চালু, নৌ শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদান, খোরাকি ভাতা চালু, বেতন স্কেল বৃদ্ধি ও নৌ শ্রমিকদের হয়রানি বন্ধসহ ১১ দফা দাবিতে আন্দোলন করছেন নৌ শ্রমিকরা।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের ডাকে মঙ্গলবার দিবাগত রাত থেকে সারা দেশের মতো দক্ষিণাঞ্চলেও নৌ চলাচল বন্ধ রয়েছে।

এর ফলে দক্ষিণাঞ্চলের ১৮টি রুটের অর্ধশতাধিক নৌ যান চলাচল বন্ধ হয়ে যায়। নৌ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বহু সাধারণ মানুষ।

ধর্মঘটি শ্রমিকরা জানিয়েছে, সারাদেশে ২ লাখ নৌযান শ্রমিক ধর্মঘট পালন করছে। এর ফলে বরিশাল নদী বন্দর থেকে কোনো লঞ্চ গন্তব্যে ছেড়ে যায়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ