জনগণের দৌঁড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেইসঙ্গে চিকিৎসাসেবা দেয়ার ক্ষেত্রে ডাক্তার ও নার্সদের আরো যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্বাস্থ্যসেবা ও জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
শুধু বিজ্ঞান বিভাগ নয়, অন্য বিভাগে পড়েও নার্সিং পেশায় আসার সুযোগ সৃষ্টি করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর।
পাশাপাশি বিশেষায়িত নার্স গড়তে তাদের প্রশিক্ষণের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, নার্সিং পেশায় আসতে বিজ্ঞান বিভাগের বাধ্য-বাধকতা থাকবে না।
যত্রতত্র মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হবে না বলেও জানান।
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও তৃণমূল পর্যায়ে এ সেবা পৌঁছে দেয়াই এর লক্ষ্য বলে জানান তিনি।
পুষ্টিকর খাবার যেন মানুষ গ্রহণ করে সে বিষয়ে প্রচারেরও ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী আরো জানান, শিক্ষার প্রসারে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। সারাদেশে সরকারি হাসপাতালে বার্ন ইউনিট করা হবে বলেও জানান।