লাইসেন্সের শর্ত বাস্তবায়নে ক্যাবল অপারেটরদের সময় বেধে দিয়েছে তথ্য মন্ত্রণালয়— আগামী ১৫ জুনের মধ্যে তাদেরকে লাইসেন্সের শর্ত পালনের সময় দিয়েছে মন্ত্রণালয়।
এই সময়ের মধ্যে শর্ত না মানলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে কোয়াব প্রতিনিধি বৈঠক করেন। পরে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।
মন্ত্রী বলেন, অধিকাংশ ক্যাবল অপরাটেররা লাইসেন্সের শর্ত পালন করেন না এ কারণে টেলিভিশন শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
জবাবে শর্ত পালনের অঙ্গীকার করেছেন ক্যাবল অপারেটদের সংগঠন কোয়াব নেতারা।
ক্যাবল নেটওয়ার্ক পরিচালনার জন্য যারা লাইসেন্স নিয়েছেন আইনগতভাবে তারা কোনো ধরনের সিনেমা, বিজ্ঞাপন কিংবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন বা প্রচার করতে পারবেন না –এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, এমনটাই লাইন্সের প্রধান শর্ত কিন্তু তারা অধিকাংশই এই শর্তভঙ্গ করে চলেছে দীর্ঘদিন ধরে। এবার থেকে সেসব বন্ধে সরকার উদ্যোগ নিয়েছে।
দুপুরে কেবল অপারেটরদের সংগঠন-কোয়াবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, আগামী ১৫ জুনের মধ্যে লাইসেন্সের শর্ত মানতে হবে না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বৈঠক শেষে বেরিয়ে কোয়াবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার পারভেজ বলেন, সরকারের সব নির্দেশনা মেনেই তারা ব্যবসা করবেন।
টেলিভিশন শিল্পের বিকাশে সহযোগিতারও প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
কোয়াবের সাবেক মহাসচিব নিযামউদ্দীন মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম সাইফুল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।