রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে আগুনে অনেক দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ওই বাজারে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তারা।
মালিবাগ সুপার মার্কেটের পাশে ওই কাঁচাবাজারে সব মিলিয়ে ৫০টির মত দোকান ছিল। আশপাশে রয়েছে বিভিন্ন আবাসিক ভবন ও হোটেল।
এদিকে, বুধবার মধ্যরাতে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার একটি মাদ্রাসার নিচতলায় টিভির গুদামে আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ আলম জানান, তাদের নয়টি ইউনিট চেষ্টা চালিয়ে ভোর পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: