জাতীয়

আগামী রোববার ব্রুনাই যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামী রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে ব্রুনাই যাচ্ছেন।

দেশটির সুলতান হাসানাল বলখিয়ার আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি—এ সফরকালে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক হবে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রুনাই সফরকালে দু’দেশের মধ্যে সাতটি সসমঝোতা স্মারক সই হবে –এসব সমঝোতার মধ্যে কৃষি, সংস্কৃতি ও শিল্প, যুব ও ক্রীড়া, মৎস্য, পশু সম্পদ, জ্বালানি খাত রয়েছে।

ড. মোমেন আরো বলেন, ব্রনাই সফরকালে দুদেশের মধ্যে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, খাদ্য, প্লেন যোগাযোগ, মানবসম্পদ উন্নয়ন, পর্যটন ও কারিগরি সমস্যা নিয়ে আলোচনা হবে। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে।

ব্রুনাই আসিয়ানভুক্ত দেশ হওয়ায় রোহিঙ্গাদের জন্য 'নিরাপদ অঞ্চল' তৈরিতে আসিয়ানকে উদ্যোগী ভূমিকা নিতে এ সফরে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারের কারণেই রোহিঙ্গাদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান এ বিষয়ে আলোচনার জন্য আগামী ৩ মে মিয়ানমার যাবে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

ব্রুনাই সফর শেষে আগামী ২৩ এপ্রিল ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনাই সফর নিয়ে এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ