জাতীয়

২৮ এপ্রিল থেকে ট্রেনের ৫০% টিকিট অ্যাপে

নুরুল ইসলাম সুজন
নুরুল ইসলাম সুজন

আগামী ২৮ এপ্রিল থেকে অ্যাপে পাওয়া যাবে ট্রেনের টিকিট। ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে অ্যাপের মাধ্যমে। টিকিটের দাম পরিশোধ করা যাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও। বাকি টিকিট বিক্রি হবে স্টেশনের কাউন্টার থেকে।

বৃহস্পতিবার কমলাপুর স্টেশনে অংশীজন সভা শেষে এসব কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

ঈদযাত্রার আগাম টিকিটের ভিড় এড়াতে এবারের ঈদে কমলাপুরের বাইরেও বিক্রি হবে ট্রেনের টিকিট। ঈদের আগে ঢাকা-পঞ্চগড় রুটে নতুন ট্রেন চালু হবে। ঢাকা থেকে পার্বতীপুর পর্যন্ত বিরতিহীন চলবে এ ট্রেন। ঈদের পর বিরতিহীন ট্রেন চালু হবে ঢাকা-বেনাপোল রুটে।

সভা শেষে মন্ত্রী বলেন, যাত্রীসহ সংশ্লেষ্টদের নিয়ে শিগগির তিনি একটি উন্মুক্ত গণশুনানি করবেন। সেখানে রেল সম্পর্কে যাত্রী ও সেবাগ্রহীতাদের অভিযোগ শুনবেন।

তিনি আরো বলেন, ২৮ এপ্রিল অ্যাপ চালু হলে কালোবাজারি বন্ধ হয়ে যাবে। টিকিট পেতে ভোগান্তিও থাকবে না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ