রাজনৈতিক প্রভাব ও অর্থের বিনিময়ে কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করলে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় জাতির ভবিষ্যৎকে ধ্বংস করার মত অপরাধ বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ অসনের সাংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
শনিবার সকালে রাজধানীর সবুজবাগে অভয় বিনোদিনী উচ্চ বিদ্যালয় ও রাজারবাগ সরকারী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক ও ধর্মীয় নেতা শ্রীনাথ দাসের সপ্তম মহাপ্রয়ান দিবস উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ ও শ্রদ্ধার্ঘ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় প্রয়াত শ্রীনাথ দাসের জীবন-কর্ম ও তার রাজনৈতিক অদর্শকে গ্রহণ করতে অত্র এলাকার সকল নেতাকর্মীদের প্রতি অহ্বান জানান সাবের হোসেন চৌধুরী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: