প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের সুবিধাভোগী শিশুদের পাশাপাশি সুবিধা বঞ্চিত শিশুদেরও শিক্ষার মান উন্নয়নেও সমান গুরুত্ব দিয়ে থাকেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার বিকেলে রাজধানীর মধুবাগ মাঠে বেসরকারি সংস্থা ইউসেপ টুইটা বোটাফিল্ড স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যার কারণে কেউ আজ পিছিয়ে নেই। শিক্ষার ঝরে পড়ার হারও কমেছে।
পথ শিশু ও গরীব শিশুদের কারিগরি শিক্ষার পর চাকুরির ব্যবস্থা করায় ইউসেপের উর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান মন্ত্রী।
সংস্থাটির ভবিষ্যত আর্থিক সংকট নিরসনে ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
পরে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ, গান পরিবেশনের পাশাপাশি ডিসপ্লে প্রদর্শন করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: