জাতীয়

নুসরাত হত্যার বিচার সরকারের জন্য অ্যাসিড টেস্ট: টিআইবি

নুসরাত হত্যার বিচার সরকারের জন্য অ্যাসিড টেস্ট: টিআইবি
নুসরাত হত্যার বিচার সরকারের জন্য অ্যাসিড টেস্ট: টিআইবি

ফেনীর নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চতি করা সরকারের জন্য একটি অ্যাসিড টেস্ট এ অভিমত ব্যক্ত করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের-ঢাবি ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) চত্বরে টিআইবি আয়োজিত ‘নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ এক মানববন্ধন তিনি এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের সু্যোগ রয়েছে।

তিনি বলেন, নুসরাত হত্যাকাণ্ডে শুধু প্রত্যক্ষদের বিচার করলে হবে না, সংশ্লিষ্ট মাদ্রাসার কমিটি, শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক নেতারা যারা জড়িত আছেন তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।

এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব অবহেলা ছিলো তাদের বিচারের আওতায় আনতে হবে—এ কথা উল্লেখ কর ড. ইফতেখারুজ্জামান বলেন, যখন কোনো অন্যায় হচ্ছে ঠিক তখনই পুলিশ অন্যায়কারীদের পক্ষ নেয়।

নুসরাত হত্যার ঘটনা সরকারের জন্য অ্যাসিড টেস্ট (অগ্নি পরীক্ষা)— এ ঘটনায় ন্যায়বিচার প্রক্রিয়ার মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপনের সুযোগ রয়েছে। এর মাধ্যমে সরকারের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়েজ গ্রুপসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ