রাজধানী ঢাকার মৎস্য ভবন মোড়ে মঙ্গলবার বাস-প্রাইভেটকার ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২ জন।
নিহত দুইজনের পরিচয় জানা যায়নি। তারা রিকশার যাত্রী ও চালক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তবে আহত দুইজন হলেন- শরীফ ও নূর আলম।
সকাল ৭টার দিকে একটি বাস, প্রাইভেটকার ও রিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার কারণে মৎস্য ভবন সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে নেয়া যান চলাচল স্বাভাবিক হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: