ব্রুনাই দারুসসালামে তিন দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে। এর আগে সফর শেষে ব্রুনাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট নিয়ে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এর আগে তিনি স্থানীয় সময় বিকেল ৫টায় ঢাকার উদ্দেশে ব্রুনাই ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে ব্রুনাইর সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাতটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি বিনিময় নোট।
এগুলো হচ্ছে, কৃষি ক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ), মৎস্য ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, পশুসম্পদ ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, সাংস্কৃতিক ও শিল্প সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, এলএনজি সরবরাহে সহযোগিতার ক্ষেত্র সম্পর্কিত সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসার ছাড় সংক্রান্ত বিনিময় নোট।
গত ২১ এপ্রিল তিন দিনের সরকারি সফরে ব্রুনাই পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তিনি ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা, বাংলাদেশ-ব্রুনাই বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান, জামে আসর মসজিদ পরিদর্শন এবং সেখানে আছরের নামাজ আদায়সহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ব্রুনাই সুলতান ভোজসভার আয়োজন করেন। আর সফরের প্রথম দিন শেখ হাসিনা ব্রুনাইতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সংবর্ধনায় যোগ দেন।