জাতীয়

টিআইবির গবেষণা প্রতিবেদন

সাড়ে ১২০০ গার্মেন্টস বন্ধে ৪ লাখ শ্রমিক বেকার

টিআইবির গবেষণা প্রতিবেদন
টিআইবির গবেষণা প্রতিবেদন

সাড়ে ১২০০ কারখানা বন্ধ থাকায় তৈরি পোশাক খাতে প্রায় ৪ লাখ শ্রমিক চাকুরিচ্যুত হয়ে এখন বেকার বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

মঙ্গলবার সকালে রাজধানীর টিআইবি কার্যালয়ে ‘তৈরি পোশাক খাতে সুশাসন : অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বিজিএমইএ কর্তৃক সরকারের নির্দেশনা না মেনে ইউটিলাইজেশন ডিক্লারেশন সুবিধা ২০০ নন কমপ্লেয়েন্ট কারখানায় অব্যাহত রাখা হয়েছে। এই খাতে খেলাপী ঋণের পরিমাণ ১০ হাজার ৭৯০ কোটি টাকা।

টিআইবির গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, শ্রম আদালতে মালিকের বিরুদ্ধে মামলা করার বিধান না থাকায় উন্নত কর্মপরিবেশ নিশ্চিতে আইনের অগ্রগতি হলেও শ্রমিক অধিকার সংক্রান্ত বিষয়ে অগ্রগতি না হওয়ায় ঝুঁকি সৃষ্টি হয়েছে। বাংলাদেশে মজুরি এখনো কম। এখানে ন্যূনতম মজুরি ১০১ ডলার, যেখানে ভারতে ১৬০ ডলার, কম্বোডিয়ায় ১৯৭ ডলার, ভিয়েতনামে ১৩৬ ডলার, ফিলিপাইনে ১৭০ ডলার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ