বাংলাদেশে হামলা চালানোর মতো সক্ষমতা জঙ্গিগোষ্ঠীগুলোর নেই বলেও দাবি করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল বিভাগের প্রধান মনিরুল ইসলাম।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ক্র্যাবের মিট দ্য প্রেস আয়োজনে এ কথা বলেন তিনি।
শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার পর বাংলাদেশে জঙ্গি হামলা রোধে আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর। তবে বর্তমানে দেশে আইএস নিযুক্ত নতুন কোনো প্রতিনিধি নেই বলেও জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান।
শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলার প্রসঙ্গে তিনি আইএসের মতো আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সমপৃক্ততার সম্ভাবনা থাকতে পারে বলে মনে করেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান।
মনিরুল ইসলাম আরো জানান, কলম্বো হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জঙ্গি সংগঠনগুলো যাতে মাথাচারা দিয়ে না উঠতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর বলেও উল্লেখ করেন মনিরুল ইসলাম।
এসময় তিনি আরো জানান, বাংলাদেশের আইএসের নতুন কোনো প্রতিনিধি নেই।
সহিংস্র উগ্রবাদ, জঙ্গি- সন্ত্রাসবাদ শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে দমন সম্ভব নয় এ দাবি করে দমনে সবার সহযোগিতা চান মনিরুল ইনলাম।
গত রোববার শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে গির্জা, ফাইভস্টার হোটেলসহ কয়েকটি স্থানে ভয়াবহ বোমা হামলায়
নিহতের মানুষের সংখ্যা বেড়ে ৩২১–এ পৌঁছেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে।
গত রোববার সকাল সাড়ে ৮টার দিকে কলম্বোর সেন্ট অ্যান্থনি শ্রিনে প্রথম বোমা হামলায় হয়।