জাতীয়

শ্রীলঙ্কা হামলা: জায়ানের মরদেহ আসবে বুধবার

শ্রীলঙ্কা হামলা: জায়ানের মরদেহ আসবে বুধবার
শ্রীলঙ্কা হামলা: জায়ানের মরদেহ আসবে বুধবার

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের দৌহিত্র জায়ান চৌধুরীর মরদেহ আগামীকাল-বুধবার দুপুরে দেশে আসবে।

বাদ আসর নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

আর আহত জামাতা মশিউল হক চৌধুরী অস্ত্রোপচারের পর এখন আইসিইউতে রয়েছেন। তার লিভার ও কিডনিতে স্প্লিন্টার রয়েছে। আজও দিনভর শেখ সেলিমের বনানীর বাসায় সমবেদনা জানাতে আসনে আত্মীয়-স্বজন, সুহৃদ ও রাজনৈতিক সহকর্মীরা।

গত রোববার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সিরিজ বোমা হামলায় নিহত হন সেখানে ঘুরতে যাওয়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজুলল করিম সেলিমের দৌহিত্র জায়ান চৌধুরী। বুধবার দুপুরে তার মরদেহ দেশে ফিরবে। বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে নামাজে জানাজার পর বাদ আসর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

সকালে জায়ানের জানাজার মাঠ পরিদর্শন করেন শেখ ফজলুল করিম সেলিমসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

ভয়াবহ এ বোমা হামলায় গুরুতর আহত হন শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী। সোমবার রাতে কলম্বোর আশ্রি সেন্ট্রাল হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে। এখনো স্প্লিন্টার রয়েছে তার কিডনি ও লিভারে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাকস্থলীও। উন্নত চিকিৎসার জন্য দুই সপ্তাহের আগে তাকে কোথাও স্থানান্তর সম্ভব নয় বলে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকেই শেখ সেলিমের বনানীর বাসায় সমবেদনা জানাতে আসতে থাকেন আত্মীয়-স্বজনসহ রাজনৈতিক সহকর্মীরা।

শেখ সেলিমের দুই ছেলে কলম্বোতে তার জামাতা মশিউল হক চৌধুরীর পাশে রয়েছেন বলে জানান আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ।

গত রোববার শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে গির্জা, ফাইভস্টার হোটেলসহ কয়েকটি স্থানে ভয়াবহ বোমা হামলায়

নিহতের মানুষের সংখ্যা বেড়ে ৩২১–এ পৌঁছেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে।

গত রোববার সকাল সাড়ে ৮টার দিকে কলম্বোর সেন্ট অ্যান্থনি শ্রিনে প্রথম বোমা হামলায় হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ