জাতীয়

রানা প্লাজা ট্র্যাজেডি: মামলার নেই কোনো অগ্রগতি

রানা প্লাজা ট্র্যাজেডি: মামলার নেই কোনো অগ্রগতি
রানা প্লাজা ট্র্যাজেডি: মামলার নেই কোনো অগ্রগতি

সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ছয় বছর আজ-বুধবার, এখনো সেই বিভীষিকাময় দুর্ঘটনার ক্ষত বয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা।

ভয়াবহ সেই দুর্ঘটনায় প্রাণ হারান হাজারো শ্রমিক। অঙ্গহানি আর দুঃসহ যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন প্রায় দুই হাজার শ্রমিক। তাদের অধিকাংশই এখনো অসহায় জীবন যাপন করছেন। ভবন ধসের ঘটনায় দায়ের করা হত্যা, নকশা জালিয়াতি ও দুর্নীতির তিনটি মামলার নেই কোনো অগ্রগতি।

রানা প্লাজার ভবন ধস। ছয় বছর পেড়িয়ে গেলেও সবুজ ঘাস আর কচুরিপানায় আবৃত শ্রমিকদের হাহাকার যেন আজও কথা বলে। ২০১৩ সালের ২৪ এপ্রিলের হাজারো শ্রমিককের প্রাণ ও আহত শ্রমিককের আহাজারি ভুলে কেউ কেউ স্বাভাবিক জীবনে ফিরেছেন। বাঁচার তাগিদে শুরু করেছেন বিভিন্ন কাজ। তবে এখনো অধিকাংশ শ্রমিক শারীরিক অক্ষমতা নিয়ে আজও অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। সে সময় নানা দাবির মুখে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণসহ নানা আশ্বাস দেয়া হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। রানা প্লাজা ধসের জায়গায় শ্রমিক কল্যাণে বহুতল ভবনও নির্মাণ হয়নি। কোনো উদ্যোগই দৃশ্যমান নেই।

পুনর্বাসন ও সঠিক চিকিৎসার যে আশ্বাস দেয়া হয়েছিল তাও বাস্তবায়ন হয়নি।

এজন্য তাদের দাবি বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তুহিন খাঁন।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনায় বেশ কয়েকটি মামলার মধ্যে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশের মামলা, রাজউকের করা ইমারত আইন লঙ্ঘন ও নিহত এক শ্রমিকের স্ত্রীর দায়ের করা খুনের তিনটি গুরুত্বপূর্ণ মামলার একটিরও নিষ্পত্তি হয়নি। এসব মামলায় ৩৯ আসামির মধ্যে রানা ছাড়া অন্যসব আসামি আছেন জামিনে। এসব মামলার দ্রুত নিষ্পত্তির পাশাপাশি এ ধরণের দুর্ঘটনা প্রতিরোধে সরকারের আন্তরিকতা সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এদিকে, সাভারে নানা কর্মসূচির মধ্য দিয়ে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণ করছেন নিহতের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠন। দিনটিকে স্মরণ করে রাত ১২টার পর জুরাইন কবরস্থানে নিহতদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন বিজিএমইএয়ের সভাপতি রুবানা হক।

বুধবার সকালে রানা প্লাজার দুর্ঘটনাস্থলে শহীদ বেদিতে ফুল দিয়ে নিহত শ্রমিকদের স্মরণ করে বিভিন্ন শ্রমিক সংগঠন। নিহতদের পরিবারের সদস্য ও আহত শ্রমিকরাও সেখানে শ্রদ্ধা জানান। পরে রানা প্লাজার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান শ্রমিকরা।

এদিকে, ১১ দফা দাবিতে মঙ্গলবার থেকে রানা প্লাজার সামনে আমরন অনশন কর্মসূচি পালন করছেন বেশ কয়েকজন শ্রমিক। অনশনে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ