জাতীয়

শেষবারের মতো শিশু জায়ানকে দেখলেন প্রধানমন্ত্রী

 শেষবারের মতো শিশু জায়ান দেখতে গেলেন প্রধানমন্ত্রী
শেষবারের মতো শিশু জায়ান দেখতে গেলেন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহত জায়ান চৌধুরীকে (৮) শেষবারের মতো দেখতে তার নানা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বেলা আড়টাইটার পর ফুপাতো ভাই শেখ সেলিমের বনানীর বাসায় যান প্রধানমন্ত্রী। তিনি শোকসন্তপ্ত শেখ সেলিমসহ জায়ানের স্বজনদের সমবেদনা জানান।

বুধবার দুপুর ১টার দিকে শ্রীলঙ্কায় সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর মরদেহ দেশে পৌঁছায়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহবাহী ফ্লাইটটি এসে পৌঁছানোর পর বানানীর তার নানার বাসায় মরদেহ রাখা হয়।

বিমানবন্দর থেকে জায়ানের মরদেহবাহী অ্যাম্বুলেন্স বনানীর বাসায় আনা হয়। বাদ আসর চেয়ারম্যান বাড়ি মাঠে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে।

জায়ান চৌধুরী রাজধানীর উত্তরার সানবিমস স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি। কলম্বোয় ভয়াবহ সন্ত্রাসী হামলায় শেখ সেলিমের জামাতা, জায়ানের বাবা মশিউল হক চৌধুরী গুরুত্বর আহত হয়ে শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

সোমবার রাতে তার অস্ত্রোপচার করা হয়েছে। এখনো স্প্লিন্টার রয়েছে তার কিডনি ও লিভারে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাকস্থলীও। দুই সপ্তাহের আগে তাকে কোথাও স্থানান্তর সম্ভব নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় অনেকেই মারা গেছেন।

গত রোববার ইস্টার সানডের দিনে প্রার্থনারত রাজধানী কলম্বোসহ দেশ জুড়ে ৩টি গির্জা ও ৪টি অভিজাত হোটেলসহ পুলিশকে লক্ষ্য করে একটি জায়গায় মোট ৮টি স্থানে বোমা হামলা চালানো হয়। সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন ৫০০ বেশি মানুষ। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গত দুদিনে মারা গেছে বেশ কয়েকজন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ