জাতীয়

চালু হলো বিরতিহীন রাজশাহী-ঢাকা ট্রেন

শেখ হাসিনা
শেখ হাসিনা

রাজশাহী-ঢাকা-রাজশাহী রেলপথে বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ট্রেনটি চলাচলের জন্য উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, অল্প খরচে আরামদায়কভাবে ঢাকার সঙ্গে যোগাযোগের জন্য রেলের নেটওয়ার্ক উন্নত করার কাজ চালিয়ে যাচ্ছে সরকার। সামনে ঈদ ও আমের কথা মাথায় রেখে এই ট্রেন উদ্বোধন করা হলো।

এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে আর আগামী শনিবার থেকে নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী সবুজ পতাকা উড়িয়ে এবং বাঁশি বাজিয়ে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি চলাচলের জন্য উদ্বোধন করেন।

রাজশাহী প্রান্তে ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

ঢাকা-রাজশাহী রেলপথে তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করত এবার যোগ হলো বিরতিহীন ট্রেন। ট্রেন নম্বর ৭৯১-৭৯২, বনলতার ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকার খাবারসহ এসি শ্রেণির ৮৭৫ টাকা এবং শোভন শ্রেণির জন্য ৫২৫ টাকা।

আগামী শনিবার থেকে বনলতা ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হলেও টিকিট বিক্রি আজ থেকেই হচ্ছে।

শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বেলা ১টা ১৫ মিনিটে ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে সন্ধ্যা ৬টায় রাজশাহী পৌঁছাবে। আর রাজশাহী থেকে সকাল ৭টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ৪০ মিনিটে। ট্রেনটির সাপ্তাহিক চলাচল বন্ধ থাকবে শুক্রবার।

বনলতায় থাকছে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ১২টি নতুন বগি। এর মধ্যে শোভন চেয়ারের বগি ৭টি। যার আসনসংখ্যা ৬৬৪। ২টি এসি বগির আসনসংখ্যা ১৬০। ১৬ আসন নিয়ে একটি পাওয়ার কার ও ১০৮টি আসন নিয়ে দুটি গার্ডব্রেক থাকছে। সব মিলিয়ে ‘বনলতা’র আসনসংখ্যা ৯৪৮। এ ছাড়া খাবারের জন্য থাকবে একটি খাওয়ার বগি।

ওয়াগন বিভাগ সূত্র জানা গেছে, ট্রেনটিতে সংযুক্ত রয়েছে উড়োজাহাজের মতো বায়োটয়লেট। এ কারণে মলমূত্র আর রেললাইনের ওপরে পড়বে না। ট্রেনটিতে থাকছে রিক্লেনার চেয়ার। আছে ওয়াই–ফাই সুবিধা। প্রতিটি বগিতে রয়েছে এলইডি ডিসপ্লে। যার মাধ্যমে স্টেশন ও ভ্রমণের তথ্য প্রদর্শন করা হবে। কিন্তু থাকছে না শীতাতপনিয়ন্ত্রিত কোনো ধরনের স্লিপিং বার্থ।

রেল বিভাগ জানায়, ট্রেনটি দিনের বেলা চলাচল করবে সে কারণে শীতাতপনিয়ন্ত্রিত বার্থের দরকার আপাতত পড়ছে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ