জাতীয়

বাংলাদেশেও সন্ত্রাসী হামলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

সন্ত্রাস-জঙ্গিবাদ বিশ্বব্যাপী সমস্যা- শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও সন্ত্রাসী ঘটনা ঘটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুধু পুলিশ আর গোয়েন্দাদের দিয়ে নয় দেশবাসীকেও এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, জঙ্গি-সন্ত্রাসবাদ পবিত্র ধর্ম ইসলামকে কলুষিত করছে— বদনামের ভাগিদার করছে।

প্রতি শুক্রবার জুমার নামাজের খুতবায় প্রতিটি মসজিদে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে ইমামদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সকালে রাজশাহী-ঢাকা রুটে নতুন ট্রেন সার্ভিসের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী-ঢাকা রুটে প্রথম বিরতীহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ইসলামের নামে সন্ত্রাস-জঙ্গিবাদ পবিত্র এ ধর্মকেই প্রশ্নবিদ্ধ করছে।

জঙ্গিবাদকে বিশ্বব্যাপী সমস্যা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশেও এটি ঘটানোর চেষ্টা চলছে, এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন।

নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহতদের জন্য দোয়া আর শুক্রবার জুম্মার নামাজের খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে ইমামদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শিক্ষক, অভিভাবকসহ সমাজের সকলের সম্মিলিত প্রয়াসে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ