বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ তাই দেশের মানুষ আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতবিার গণভবনে সকালে কয়েকটি জেলায় মৎস ডিপ্লোমা ইনস্টিটিউটের শাখা উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দারিদ্র্যের হার ৪০ ভাগ থেকে ২০ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছে।
দেশের সবচেয়ে বেশি প্রয়োজন গবেষণা –এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ক্ষমতায় এসেই ১২ কোটি টাকা প্রথম বাজেটে এবং পরে দ্বিতীয় দফার বাজেটে ১০০ কোটি টাকা গবেষণার জন্য বরাদ্দ করে আওয়ামী লীগ সরকার।
তিনি জানান সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠায় ২০২১ সাল থেকে ধারাবাহিকভাবে ডেল্টা প্ল্যান ২১০০ সাল পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।