জাতীয়

কৃষি জমি-জলাশয় উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ: টিআইবি

 কৃষি জমি-জলাশয় উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ: টিআইবি
কৃষি জমি-জলাশয় উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ: টিআইবি

রাজনৈতিক প্রভাব ও আইনের যথাযথ প্রয়োগের অভাবে কৃষি জমি ও জলাশয় দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছে না জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

কৃষি জমি ও দখলকৃত জলাশয় উদ্ধারে আদালতের দেয়া রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করে টিআইবি।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উঠে আসে এসব কথা।

সারাদেশে প্রতিবছর ৪২ হাজার একর কৃষি জমি ও জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই ১৯৯৯ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে ৫ হাজার ৭৫৭ একর জলাভূমি রাজধানী থেকে হারিয়ে গেছে। আর বর্তমানে প্রতি বছর ঢাকাতেই ২৫০০ একর জলাশয় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।

টিআইবি কার্যালয়ে বৃহস্পতিবার সকালে 'ডিটেল এরিয়া প্ল্যান- ড্যাপ লঙ্ঘন করে ঢাকা ও এর চারপাশের জলাশয় ভরাটের চিত্র' শীর্ষক প্রতিবেদন প্রদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উঠে আসে এসব কথা।

রাজনৈতিক প্রভাব আইনের শাসনের অভাবসহ নানা কারণেই ভূমিদস্যুদের প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না বলে জানান আলোচকরা।

আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে ভূমিদস্যুদের প্রতিরোধ করা সম্ভব হবে বলে পরামর্শ দেন বিশ্লেষকরা।

ভরাটকৃত জলাশয় ও কৃষি জমি উদ্ধারে আদালতের দেওয়া রায় বাস্তবায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা উঠে আসে সংবাদ সম্মেলনে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ