জাতীয়

নুসরাত হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা মামলার উদাহরণ টেনে আইনমন্ত্রী বলেন, একইভাবে নুসরাত হত্যা মামলাও দ্রুত নিষ্পত্তি হবে।

এই মামলার চার্জশিট দাখিলের পরপরই দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উপযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাতীয় আইনগত সেবা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে আইন মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্ধারিত বিষয়ের বাইরেও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইন মন্ত্রী।

ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, চার্জশিট দেয়ার পরই এ মামলা দ্রুত নিষ্পত্তিতে পদক্ষেপ নেয়া হবে।

নুসরাতের হত্যাকাণ্ডকে নৃসংশতম উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, কোনো অপরাধী ছাড় বা মুক্তি পাবে না।

এসময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মামলা আপিল বিভাগে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে পদক্ষেপ নেয়া হবে।

এর আগে ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযানের লক্ষ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, গত দশ বছরে আইন বাস্তবায়নের মাধ্যমে বিচারপ্রার্থী মানুষকে আইনি সহায়তা দেয়া হচ্ছে। এ পর্যন্ত ৩ লাখ ৯৩ হাজার ৭৯০জনকে বিনামূল্যে আইনি সহায়তা, ১৭৯২৯ জনকে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবা এবং ১৭ হাজার ৩২৮জনকে আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ