জাতীয়

প্রবৃদ্ধি বাড়লেও দারিদ্র্য কমেনি বরং বাড়ছে বৈষম্য: সিপিডি

প্রবৃদ্ধি বাড়লেও দারিদ্র্য কমেনি বরং বাড়ছে বৈষম্য: সিপিডি
প্রবৃদ্ধি বাড়লেও দারিদ্র্য কমেনি বরং বাড়ছে বৈষম্য: সিপিডি

গত চার বছরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি বাস্তবায়নে সরকারের উদ্যোগ বা কর্মকাণ্ডের তথ্য নেই বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কাছে। তাদের বক্তব্য এমডিজি বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন চার বছরে যে অবস্থানে বাংলাদেশ ছিল এসডিজির ক্ষেত্রে তা অনেকাংশেই পিছিয়ে।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত " বাংলাদেশে এসডিজি'র চার বছর শীর্ষক" নাগরিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আলোচকরা।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম আয়োজিত ওই সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে সরকারের অংশীদার করে কাজ করতে বেসরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা -এসডিজি বাস্তবায়নে সরকারের পাশপাশি জাতীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে গঠিত দেশের নাগরিক সমাজের উদ্যোগ "নাগরিক প্ল্যাটফর্ম"। সত্তরটির বেশি বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বয়ে গঠিত " এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম" রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করে " বাংলাদেশে এসডিজির চার বছর" শীর্ষক সম্মেলন। গত চার বছরের মূল্যায়নে বলা হয়, সরকার এসডিজি বাস্তবায়নে যেসব উদ্যোগ নিয়েছে তার কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না।

গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন তার প্রতিবেদনে বলেন, প্রবৃদ্ধি বাড়লেও দারিদ্র্য কমেনি বরং বৈষম্য বাড়ছে।

সম্মেলনে বক্তৃতায় উন্নয়ন ব্যক্তিত্ব রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষার হার বেড়েছে, বাড়েনি শিক্ষার মান, বাল্যবিয়ের লাগাম টেনে ধরতে পারলেও নারীর প্রতি সহিংসতা কমানো যায়নি।

গত কয়েক বছরে শিক্ষার হার বেড়েছে, প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হারও কমেছে, এখন জোর দিতে হবে মানসম্মত শিক্ষার দিকে। নারীর প্রতি সহিংসতা কমাতে হবে। এসব বিষয়ে নজর দিতে না পারলে এসডিজি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবে জানান।

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, উন্নয়নের বড় বাধা দারিদ্র্য এর ফলে বৈষম্য বাড়ছে। আর সরকার সেসব নিরসনে কাজ করছে। সরকারের এই উন্নয়নের যাত্রায় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে অংশীদার হয়ে কাজ করতে হবে।

এসডিজির মোট ১৭টি লক্ষ্যের মধ্যে মানসম্মত শিক্ষা, শোভন কাজ অর্থনৈতিক প্রবৃদ্ধি, অসমতা হ্রাস, জলবায়ু কার্যক্রম, শান্তি, ন্যায়বিচার এবং কার্যকর প্রতিষ্ঠান এবং অর্জনে অংশীদারিত্ব এই ছয়টি লক্ষ্যকে পর্যালোচনা করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ