জাতীয়

বিচার প্রার্থিরা যেন হয়রানির শিকার না হয়

শেখ হাসিনা
শেখ হাসিনা

মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুততম সময়ে রায় প্রদানের আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিচার প্রার্থিরা যেন হয়রানির শিকার না হয়।

আইন সম্পর্কে সাধারণ জনগণ আরো সহজভাবে জ্ঞান অর্জন করতে পরে সেই লক্ষে জেলা-উপজেলায় 'লিগ্যাল এইডের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে বলে জানান সরকারপ্রধান।

এতে সামাজিক অবিচার আরো কমে আসবে বলেও মনে করেন তিনি।

রোববার রাজধানীর একটি হোটেলে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বর্তমান সরকার আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে—এ কথা উল্লেখ করে এ সময় তিনি বলেন, আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে দেশের কোনো নাগরিক যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় সে লক্ষে 'আইনগত সহায়তা প্রদান আইন- ২০০০' প্রণয়ন করা হয়েছে।

অসহায়, দরিদ্র ও নিঃস্ব জনগণকে বিনা খরচে সরকারি আইন সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, জেলা লিগ্যাল এইড অফিসসমূহ 'বিকল্প বিরোধ নিষ্পত্তি'র কেন্দ্রস্থল হিসেবে মামলার পক্ষসমূহের মধ্যে আপোষ-মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করছে, যা সারাদেশের আদালতসমূহে মামলাজট হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে সমাজের প্রতিটি ক্ষেত্রে আইনের শাসন নিশ্চিত করতে হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

মানুষের সমৃদ্ধ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে এবং অর্থনৈতিক-সামাজিক ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকল ধরনের ভয়ভীতি ও বৈষম্য দূর করে ২০৩০ সালের মধ্যে এসডিজির অন্যতম লক্ষ্য 'ন্যায়বিচারে প্রবেশাধিকার' বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ