জাতীয়

শপথ নিলেন আমিনুল-হারুন-মোশাররফ-আবদুস সাত্তার

শপথ নিলেন আমিনুল-হারুন-মোশাররফ-আবদুস সাত্তার
শপথ নিলেন আমিনুল-হারুন-মোশাররফ-আবদুস সাত্তার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ৪জন সংসদ সদস্য শপথ নিয়েছেন।

আগে থেকে শোনা যাচ্ছিল সোমবার বিকেলে শপথ নেবেন তারা।

শুধু বাকি থাকল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেষ সময়ে এসে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ বগুড়া ৪ আসনের মোশাররফ হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া শপথ নেন।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ছয় প্রার্থীর মধ্যে আগেই শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ। শপথ নেয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শপথ নেন ঐক্যফ্রন্টের মনোনয়নে উদীয়মান সূর্য প্রতীকে সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান। দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেন গণফোরামের আরেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

বিএনপি থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্য হলেন— চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভুঁইয়া, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।

বগুড়া-৪ থেকে নির্বাচিত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিচ্ছেন না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ