জাতীয়

রমজানে অফিস ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত

রমজানে অফিস ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত
রমজানে অফিস ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত

পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস শুরু হবে সকাল ৯টায়।শেষ হবে বেলা সাড়ে ৩টায়।

বেলা সোয়া একটা থেকে বেলা দেড়টা পর্যন্ত জোহরের নামাজ আদায়ের জন্য বিরতি থাকবে অর্থাৎ রমজানে অফিস সময় আট ঘণ্টার পরিবর্তে সাড়ে ৬ ঘণ্টা করা হয়েছে।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার জ্যেষ্ঠ সচিব মো. শামসুল আরেফিন এসব তথ্য জানান।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পবিত্র রমজান মাসের এ অফিস সময়সূচি নির্ধারণ করা হয়।

সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সচিব বলেন, ব্যাংক বিমা রাষ্ট্রায়ত্ত কলকারখানার মতো সেবা ওরিয়েন্টেড প্রতিষ্ঠানগুলো, যাদের সেবা জরুরি তারা জনস্বার্থ বিবেচনা করে নিজেদের সুবিধামতো অফিস সময় নির্ধারণ করবে।

লেবাননের সঙ্গে সংস্কৃতি বিষয়ক একটি চুক্তি করার খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ ও লেবাননের মধ্যে বিশেষজ্ঞদের অভিজ্ঞতার বিনিময়, প্রকাশনা ও গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, এছাড়াও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় শোকপ্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। ওই ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহতের ঘটনায়ও শোকপ্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা বলে জানান এ কর্মকর্তা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ