জাতীয়

২৮ মে জাপান ও সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান ও সৌদি আরব সফরে যাচ্ছেন আগামী ২৮ মে। প্রথমে জাপান, এর পর সৌদি আরব সফর করবেন তিনি। এ ছাড়া তৃতীয় আরও একটি দেশে প্রধানমন্ত্রী সফরে যেতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, জাপান ও সৌদি আরবের সফরসূচি চূড়ান্ত হয়েছে। তৃতীয় দেশে সফর চূড়ান্ত করার ব্যাপারে আলাপ-আলোচনা চলছে। তৃতীয় দেশের সফর চূড়ান্ত হলে ঈদের পর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সূত্রটি আরও জানায়, আগামী ২৮ মে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ২৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এ বৈঠকে বাংলাদেশকে জাপানের ২২০ কোটি মার্কিন ডলার সহায়তা দেয়ার বিষয়ে একটি চুক্তি সই হতে পারে।

এ ছাড়া টোকিওতে ৩০ ও ৩১ মে অনুষ্ঠিতব্য দুদিনব্যাপী ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা।

জাপান সফর শেষে ৩০ মে সৌদি আরব রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৩১ মে অনুষ্ঠিতব্য ওআইসি শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন।

তৃতীয় আর একটি দেশে সফর চূড়ান্ত হলে সৌদি আরব থেকে ওই দেশে যাবেন প্রধানমন্ত্রী। তবে তা হবে ব্যক্তিগত সফর। তৃতীয় দেশের সফর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী ঈদের পর দেশে ফিরবেন বলে সূত্রে জানা গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ