জাতীয়

বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন জামান নিকেতা

বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন জামান নিকেতা
বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন জামান নিকেতা

বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এসএমটি জামান নিকেতাকে মনোনয়ন দিয়েছে। ২৪ জুন এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সর্বসম্মতভাবে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এসএমটি জামান নিকেতাকে মনোনয়ন দেয়া হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি হিসাবে শপথ না নেয়ায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। নির্বাচন কমিশন গত ৮ মে এই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।

কমিশনের সচিব হেলাল উদ্দিন বলেন, নির্বাচনে মনোনয়নপত্র পেশের শেষ দিন হচ্ছে ২৩ মে। প্রত্যাহারের শেষ দিন ৩ জুন। যাচাই-বাছাই হবে ২৭ মে। ৪ জুন প্রতীক বরাদ্দ করা হবে।

সভায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ১৬টি উপজেলার চেয়ারম্যান পদেও দলের মনোনয়ন চূড়ান্ত করেছে। মনোনীত প্রার্থীরা হলেনঃ মো. আশরাফুল আলম সরকার (গাইবান্ধার সুন্দরগঞ্জ), আসাদুজ্জামান আসাদ (নাটোরের নলডাঙ্গা), আবদুল মতিন চৌধুরী (সিরাজগঞ্জের কামারখন্দ), রিজভী-উল কবির (বরগুনার তালতলি), দেলোয়ার হোসেন (পটুয়াখালীর রাঙ্গাবালি), রিনা পারভীন (গাজীপুর সদর), এম এ রশিদ (নারায়ণগঞ্জের বন্দর), কাজল কৃষ্ণ দে (মাদারীপুর সদর), কাজী সাইফুল ইসলাম (রাজবাড়ির কালুখালী), মো. শফিকুল ইসলাম জিন্নাহ (শেরপুরের নকলা), আবদুর রশিদ তালুকদার ইকবাল (হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ), তানভীর ভূ্ইঁয়া (ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর), মো. সিরাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর), আমিনুল ইসলাম (কুমিল্লা আদর্শ সদর), গোলাম সারওয়ার (কুমিল্লা সদর দক্ষিণ) এবং এ কে এম শামসুদ্দিন (নোয়াখালী সদর)।

দেশব্যাপী উপজেলা নির্বাচনের পঞ্চম ও শেষ পর্যায় আগামী ১৮ জুন এই ১৬টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন গত ৯ মে এই নির্বাচনের তফসিল ঘোষণা করে। এতে বলা হয়, মনোনয়ন পত্র পেশের শেষ দিন ২১ মে, যাচাই-বাছাই ২৩ মে এবং প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ৩০ মে।

সূত্রঃ বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ