জাতীয়

পাকিস্তানিদের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ

পাকিস্তানিদের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ
পাকিস্তানিদের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ

বাংলাদেশি কর্মকর্তার ভিসার মেয়াদ না বাড়ানোর প্রতিবাদে পাকিস্তানিদের ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। সোমবার পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার (প্রেস) মোহাম্মদ ইকবাল হোসেনের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছিল। তবে চার মাস পেরিয়ে গেলেও তার ভিসার মেয়াদ বাড়ানো হয়নি। এরই জেরে পাকিস্তানের ভিসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

ইকবাল হোসেন জানুয়ারিতে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেন। তবে চার মাস পেরিয়ে গেলেও পাকিস্তান সরকার তার ভিসার মেয়াদ আর বাড়ায়নি।

ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত বছরের ৬ নভেম্বরের পর থেকে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের ভিসা কাউন্সেল দায়িত্ব পালন শেষে দেশে ফেরেন। নতুন কর্মকর্তা যোগ না দেওয়ায় গত বছরের নভেম্বর থেকে গতকাল পর্যন্ত ইকবাল হোসেন প্রেস কাউন্সেলরের পাশাপাশি ভারপ্রাপ্ত ভিসা কাউন্সেলরের দায়িত্ব পালন করে আসছিলেন। এ বছরের ৩০ মার্চ ঢাকায় ফেরার কথা ছিল তার। ভিসার মেয়াদ শেষ হওয়ায় নিজের ও মেয়ের ভিসার মেয়াদ বাড়াতে গত ৭ জানুয়ারি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন প্রেস কাউন্সেলর। অন্যদিকে, শেষ মুহূর্তের গোছগাছের জন্য বাংলাদেশ থেকে পাকিস্তান যেতে ঢাকায় তার স্ত্রী ও ছেলে ভিসার আবেদন করেছিলেন পাকিস্তান হাইকমিশনে।

এ বিষয়ে কয়েকটি বৈঠক এবং চিঠি চালাচালিও হয়েছে। কিন্তু সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ