জাতীয়

ঈদের অগ্রিম টিকিট

কমলাপুরে টিকিট বিক্রির প্রথম দিনেই উপচেপড়া ভিড়

কমলাপুরে ঈদের টিকিট বিক্রির প্রথম দিনেই উপচেপড়া ভিড়
কমলাপুরে ঈদের টিকিট বিক্রির প্রথম দিনেই উপচেপড়া ভিড়

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ বুধবার।

ট্রেনের অগ্রিম টিকিট কাটতে মঙ্গলবার রাত থেকেই কমলাপুর রেলস্টেশনে অবস্থান নেন টিকিটপ্রত্যাশীরা।

সকাল ৯টার দিকে প্রথম দিনের অগ্রিম টিকিট পেতে কমলাপুর রেলস্টেশন কাউন্টারে উপচেপড়া ভিড় দেখা গেছে। কাউন্টার চত্বর ছাপিয়ে টিকিটপ্রত্যাশীদের দীর্ঘলাইন পাশের সড়ক পর্যন্ত গিয়ে ঠেকেছে। আজ ৩১ মের টিকিট বিক্রি হচ্ছে।

রাজধানীর ৫টি স্থান ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে সকাল ৯টায় টিকিট বিক্রি শুরু হয়। আজ ৩১ মের টিকিট বিক্রি হচ্ছে।

বুধবার থেকে ২৬ জুন পর্যন্ত (৫ দিনব্যাপী) ঢাকার কমলাপুর, বিমানবন্দর তেজগাঁও, বনানী, পুরনো ফুলবাড়িয়া ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিক্রি হবে। কাউন্টারে অগ্রিম ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে।

বাকি ৫০ শতাংশ ই-টিকিটে বিক্রি হবে। কাউন্টার এবং ইন্টারনেটে একই সময়ে টিকিট বিক্রি শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যে ইন্টারনেটে টিকিট বিক্রি না হলে সেসব টিকিট কাউন্টারে চলে আসবে। কাউন্টার থেকে সাধারণ যাত্রীরা সেই টিকিট কাটতে পারবেন।

আজ ৩১ মে’র অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। কাল ২৩ জুন বিক্রি হবে ১ জুলাইয়ের টিকিট, একইভাবে ২৪ জুনের টিকিট ২ জুলাই, ২৫ জুনের টিকিট ৩ জুলাই এবং ২৬ জুনের টিকিট ৪ জুলাই বিক্রি হবে। কমলাপুর রেলস্টেশন থেকে দেয়া হবে, ঢাকা থেকে রাজশাহী, খুলনা, পঞ্চগড়, চিলাহাটি, রংপুর, লালমনিরহাট, সিরাজগঞ্জ ও ঈশ্বরদীগামী ট্রেনের টিকিট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ