রাজধানীর বনশ্রী এলাকায় কাভার্ডভ্যান চাপায় মেহেদী হাসান (২৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক কাভার্ডভ্যান জব্দসহ চালককে আটক করেছে।
নিহতের চাচাত ভাই আবির হোসাইন জানান, মেহেদী ঢাকা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্সের ফাইনাল পরীক্ষা দিয়েছেন। এখনো ফল বের হয়নি। তার বাড়ি পিরোজপুর হলেও বর্তমানে তিনি বাড্ডা এলাকায় থাকতেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মেহেদী পড়াশোনার পাশাপাশি অ্যাপসভিত্তিক পাঠাও মোটরসাইকেল চালাতেন। সন্ধ্যায় বনশ্রীর আলরাজি হাসপাতালের সামনে একটি মিনি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: