জাতীয়

চালু হচ্ছে ঢাকা-পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন

প্রধানমন্ত্রী ২য় মেঘনা-গোমতী সেতু উদ্বোধন করবেন আজ

প্রধানমন্ত্রী ২য় মেঘনা-গোমতী সেতু উদ্বোধন করবেন আজ
প্রধানমন্ত্রী ২য় মেঘনা-গোমতী সেতু উদ্বোধন করবেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু এবং দ্বিতীয় গোমতী সেতু উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দুটি উদ্বোধন করবেন।

একই দিন প্রধানমন্ত্রী কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার, কালিয়াকৈর, দেওহাটা, মির্জাপুর ও ঘারিন্দা আন্ডারপাস এবং কাড্ডা-১, সাসেক সংযোগ সড়ক প্রকল্পের আওতায় জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কে বিমাইল সেতুরও উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী ঢাকা-পঞ্চগড় রুটে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ নামের আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন করবেন।

কাঁচপুর, দ্বিতীয় মেঘনা, গোমতী সেতু নির্মাণ প্রকল্প পরিচালক আবু সালেহ মো. নুরুজ্জামান জানান, নবনির্মিত কাঁচপুর ব্রিজ ইতিমধ্যে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। নতুন দুটি সেতু চালু হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ করে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা কিছুটা হলেও আরামদায়ক হবে।

ঢাকা-পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন উদ্বোধন : পঞ্চগড় ও ঠাকুরগাঁওবাসীর দাবি এবার সত্যিই পূরণ হতে যাচ্ছে। দেশের দীর্ঘতম রেলপথ ঢাকা-পঞ্চগড়-ঢাকা রুটে স্বল্প বিরতির আন্তঃনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ চালু হচ্ছে আজ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। সেখানে উপস্থিত থাকবেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ও স্থানীয় জনপ্রতিনিধিসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনের দিন ট্রেনের প্রতিটি যাত্রী বিনা মূল্যে ঢাকা আসবেন এবং সব যাত্রীর জন্য থাকছে ইফতারের আয়োজন।

রেলপথ মন্ত্রণালয় জানায়, পঞ্চগড় থেকে ঢাকা- এ রেল রুটের দূরত্ব ৫৯৩ কিলোমিটার। যা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ১০ ঘণ্টায় অতিক্রম করবে। ট্রেনটি প্রতিদিন দুপুর সোয়া ১২টায় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। কমলাপুরে পৌঁছাবে রাত ১০টা ৩৫ মিনিটে।

রাত ১২টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ৪৫ মিনিটে পঞ্চগড় পৌঁছাবে। যাত্রাপথে রুহিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, পাবর্তীপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে। ঢাকা থেকে আসার পথেও এসব স্টেশনে থামবে ট্রেনটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ